Pages

Sunday, 25 November 2018

অনন্যা সাহিত্য পত্রিকা, বাংলাদেশের কবিতা, তনবীর আলম রনি


                      অনন্যা সাহিত্য পত্রিকা

 

 

 অনন্যা সাহিত্য পত্রিকা' পেজে আমরা নিয়মিত আমাদের পত্রিকার পাতায় প্রকাশিত লেখাগুলি পোস্ট করছি। কবিতা , গল্প , রম্যরচনা , ভ্রমণ ইত্যাদি থাকছে এই পেজে। আমরা এরপর ই-ম্যাগাজিন করার কথা ভাবছি। আমাদের ফেসবুক পেজে সবই বিস্তারিত জানানো হবে। আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। উপরে লিংক আছে।

আজ আমরা প্রকাশ করছি  বাংলাদেশের কবিতা ।  কবি  বাংলাদেশের   তনবীর আলম রনি । 

পত্রিকা পড়ুন।
কমেন্ট করুন।
লাইক করুন।



 গোলাপ ঝড় 

             তনবীর আলম রনি



শুনলাম সেদিন,
এবার শহরে গোলাপ ফুলের এন্তার ছড়াছড়ি,
ছাঁদ, সিড়ি, ড্রইং রুম, ডাইনিং, কোথাও এতটুকু জায়গা নেই,
এমনকি, রাস্তার ধারে, ফুটপাত, ফুটওভার ব্রিজ, সেখানেও নাকি ফুটেছে
লাল-নীল-কালো-হলুদ- সাদা হরেক রঙের গোলাপ,
ঘরের পাশে ছোটো ব্যাল্কনি, সেখানেও ফুটেছে অজস্র লাল গোলাপ ,
নবদম্পতির ভালবাসার প্রতীক হয়ে, রয়েছে দু-একটা সাদা গোলাপও,
এখন ঢাকার আকাশ জুরে মো মো সুগন্ধ কেবল গোলাপের,
এখন ঢাকার বাতসে কেবল গোলাপের পাপড়ির একছত্র রাজত্ব,
এখন ঢাকার রাজপথের কেবল গোলাপের মিছিল,
এখন ঢাকাবাসীর মস্তিষ্কে, হৃদয়ে কেবল গোলাপের ভাবনা,
লাল-নীল-হলুদ- সাদা, হরেক রকমের গোলাপ।
অন্বেষা,
তোমার হৃদয়ে কত গোলাপ ফূটেছে?
তার থেকে একদুটো দাও আমাকেও,
তুমি বিলোতে ভালবাসো ভালবাসা,
গোলাপও নিশ্চয় বিলচ্ছো দেদার, মন খুলে, দুহাতে,
শহরের সমস্ত গোলাপ তোমার পায়ে লুটিয়ে দেবো চাইলেই,
ভয় দেখিয়ে হোক, ডাকাতি করে হোক, যদি প্রয়োজন হয়,
এমনকি বাড়ি বাড়ি গোলাপ ভিক্ষে করবো আমি,
তবু তুমি নিজের হাতে আমাকে একটি গোলাপ দাও।
অন্বেষা,
তোমার হাতে গোলাপ নেবে তাই,
পুরো ঢাকা শহরে নাকি আজকাল লেগে রয়েছে মানুষের জট,
ডাক্তার, অধ্যাপক, ইঞ্জিনিয়ার, ইতিহাসবিদ, কে নেই সেখানে,
এত বিশাল লাইন পেরিয়ে আমি পৌছাবো কি করে বল,
তোমার আছে?
অন্বেষা,
ঢাকা শহর আজ ছেয়ে গেছে গোলাপে গোলাপে,
অথচ, আমি কারো হৃদয়ে একটাও গোলাপ দেখি না,
কেবল তোমার হৃদয় ছাড়া,
এ শহুর তবে কি মরে গেছে ,
বল কোথায় খুজে পাবো জবাব?


অনন্যা সাহিত্য পত্রিকা

No comments:

Post a Comment