Pages

Sunday, 25 November 2018

অনন্যা সাহিত্য পত্রিকা, বাগু বিশ্বা্‌স , ফজলুল করিম ফারাজী

                                                       বাংলাদেশের কবিতা

                                            অনন্যা সাহিত্য পত্রিকা

 

 

 অনন্যা সাহিত্য পত্রিকা' পেজে আমরা নিয়মিত আমাদের পত্রিকার পাতায় প্রকাশিত লেখাগুলি পোস্ট করছি। কবিতা , গল্প , রম্যরচনা , ভ্রমণ ইত্যাদি থাকছে এই পেজে। আমরা এরপর ই-ম্যাগাজিন করার কথা ভাবছি। আমাদের ফেসবুক পেজে সবই বিস্তারিত জানানো হবে। আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। উপরে লিংক আছে।

আজ আমরা প্রকাশ করছি  বাংলাদেশের কবিতা ।  আজ থাকছে  বাংলাদেশের কবি   বাগু বিশ্বাস      ফজলুল করিম ফারাজী র  কবিতা । 

পত্রিকা পড়ুন।
কমেন্ট করুন।
লাইক করুন।




দহন ক্লান্ত সুখ


             বাগু বিশ্বাস



তোমার দহনে সহন শান্তি
গভীরতর হৃষ্টপুষ্ট সুখ তোমার শুশ্রুষায় বিষম ক্লান্তি
মৌনতাবহ মন্ত্রমুগ্ধ দুখ

কুহকিনী আশা শরীর সাজিয়ে
যেতে চাই অভিসার সন্তোষ্টির নিশ্চেতনায় শান্তপদে
মুগ্ধ কাতরতার

তোমার তৃপ্ত চিবুক ভাঁজে
আমার অসমাপ্ত ক্ষুধা তোমার ঠোঁটের রক্ত আভায়
তৃষিত প্লাবন সুধা

কোমল কান্তি মেঘলা বুকে
মনস্তাপের তা থৈ থৈ প্লাবন আমার অতল সজল মেঘে
এখন ফাগুন রাতেও শ্রাবণ

তুমি আমার বিজন ব্যাথার গাথা আমি তোমার নিভৃত সুখের ব্যাথা





অনন্যা সাহিত্য পত্রিকা,





 পরিশ্রান্ত





              ফজলুল করিম ফারাজী




তোমার শরীরি ভাবখানায় দেখেছিলেম অষ্টময়ী ভালবাসা,

 নিঃস্বর্গ রাতের দ্বীপালীতে তাঁরারাও সপেঁছিল দেহ নৃত্ব্যের মঞ্চায়নে।

 চাঁদোয়ার পীঠে ডেউ খেলে প্রেম এসেছিল বারংবার মনের গহীনে।

 ক্রমে ক্রমে স্মৃতির পান্ডুলিপি ভারী হয়েছিল দুজনার অদৃশ্য সেলফে।

 সবিই যে মেকি ছিল তা বুঝি নি।

 প্রত্যাশার সীমারেখা দিক ভূলে করেছে বিয়োজন।

 শুধু অনুবোধটুকু পাওনার বাটখারায় তুলতে চেয়ে আজ এই পরিশ্রান্ত আমি ।




অনন্যা সাহিত্য পত্রিকা,

No comments:

Post a Comment