Pages

Sunday, 25 November 2018

অনন্যা সাহিত্য পত্রিকা, ২০১৬, বাসব মন্ডল , দীপক দাস, রাকেশ সর্দার

                               অনন্যা সাহিত্য পত্রিকা





 অনন্যা সাহিত্য পত্রিকা' পেজে আমরা নিয়মিত আমাদের পত্রিকার পাতায় প্রকাশিত লেখাগুলি পোস্ট করছি। কবিতা , গল্প , রম্যরচনা , ভ্রমণ ইত্যাদি থাকছে এই পেজে। আমরা এরপর ই-ম্যাগাজিন করার কথা ভাবছি। আমাদের ফেসবুক পেজে সবই বিস্তারিত জানানো হবে। আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। উপরে লিংক আছে।

আজ আমরা প্রকাশ করছি  তিনটি  কবিতা ।  আজ থাকছে   কবি   বাসব মন্ডল  ,  রাকেশ সর্দার    দীপক দাস'  এর  কবিতা । 

পত্রিকা পড়ুন।
কমেন্ট করুন।
লাইক করুন।









 অনন্যা সাহিত্য পত্রিকা

"চিলি-চিকেন"

 বাসব মন্ডল


বিক্রি হয়ে গেছে ধড় ছেঁড়া মুন্ডুটাও
সওদা হয়েছে, কম দামে
উচ্ছিষ্ঠ শুধু শুষ্ক পালকগুলো
ভবিতব্য এখন, বোনলেস সমাজের
সান্ধ্য মাতলামির
চাখ্না হওয়া



অনন্যা সাহিত্য পত্রিকা





বসন্ত প্রেম 

              রাকেশ সর্দার


" পাতা ঝড়ার শুকনো পাতায়
শীত পল্লবে ভূমিষ্ঠ করেছি তোমায়।
শরীরে জমানো অতিরিক্ত নিকোটিনে
ভ্রু কোঁচকানো  আগুনে ভালোবাসায়।
এই ফাল্গুনীর মাঝে হারিয়েছি যে আমি
তোমার বসন্তে রাঙানো শাড়ির নীরবতায়।
হিজিবিজি  চিঠিরাও আজ উড়োচিঠি,
পড়ে থাকা বিমর্ষ ফুলের ফাগুনি হাওয়ায়।
কুয়াশাবুকে  পথ হেটেছি সোহন ভেসে
প্রেম খুঁজেছি জীর্ণ পাতায় কীর্ন কাননে
পথ হারানোর মাঝেও রঙ মেখেছি,
ভালোবেসে আবিরখেলায় মত্ত মননে"
রাকেশ সরদার
কলেজ পড়ুয়া
৩৭/৩ কবি সুকান্ত রোড, যাদবপুর



অনন্যা সাহিত্য পত্রিকা




অপেক্ষা

       দীপক দাস

      
এখন তোমাকে ভালোবাসি না
অন্তত বুঝেছি কাকে ভালোবাসতে হয়।
তোমায় না দেখে দিব্বি চলে যাচ্ছে।
অথচ একটা সময় অফিস থেকে এসে
তোমার গায়ের গন্ধ পাওয়া অভ্যেস ছিল।
একটা সময় তোমার স্তব্ধতা চুপ করে ভালোবেসেছি 
কিন্তু এখন আর এর প্রয়জন হয় না।
দিব্যি অফিস থেকে এসে এঘর ওঘর ঘুড়ি
আর দুপুরে 'নিম সিদ্ধ আলু ভাতে ডালের'সাথে খেয়ে ঘুমিয়ে পড়ি।
এখন আর কি ভাবে বাক নিতে গিয়ে গাড়ি চালাব
কোন জামাটা পড়ব এ নির্দেশ এর অপেক্ষা কড়ি না।
অথচ একটা সময় তোমার অপেক্ষায় ঘুমের
চাদোরে মুখ ঢেকেছি।
শোন,আমি এখনও অপেক্ষা করি
ভিতরে অন্য মানুস আছে গা।
এখনও দ র জার বাইরে তোমার
খটখট আওয়াজ শুনি।
আমি এখন ও.........




অনন্যা সাহিত্য পত্রিকা


                                     অনন্যা সাহিত্য পত্রিকা

No comments:

Post a Comment