Pages

Sunday, 25 November 2018

অনন্যা সাহিত্য পত্রিকা, দেবাশিস মুখোপাধ্যায়, অপর্ণা পা্‌ল, সিক্তা দাস

                                   অনন্যা সাহিত্য পত্রিকা

 

 

 অনন্যা সাহিত্য পত্রিকা' পেজে আমরা নিয়মিত আমাদের পত্রিকার পাতায় প্রকাশিত লেখাগুলি পোস্ট করছি। কবিতা , গল্প , রম্যরচনা , ভ্রমণ ইত্যাদি থাকছে এই পেজে। আমরা এরপর ই-ম্যাগাজিন করার কথা ভাবছি। আমাদের ফেসবুক পেজে সবই বিস্তারিত জানানো হবে। আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। উপরে লিংক আছে।

আজ আমরা প্রকাশ করছি  কয়েকটি কবিতা ।  আজ   থাকছে   কবি    দেবাশিস মুখোপাধ্যায়,  অপর্ণা পা্‌ল, সিক্তা দাস' এর  কবিতা । 

পত্রিকা পড়ুন।
কমেন্ট করুন।
লাইক করুন।




 

 

 

না মানুষী


             দেবাশিস মুখোপাধ্যায়



নক্ষত্রদল  আসবে জানে রাত

পাখি হবে

কিন্তু তাদের ডানা উড়তেই থাকে

মাটি জানে তারা ছোঁবে না তার
শরীর

মর্জিনাও জানে বেহস্ত দূর 

তার চালের আলুটুকুও

হাওয়া শুধু অন্ধকার বয়

নিভন্ত চুলায় ....

অনন্যা সাহিত্য পত্রিকা


সিঁদুর দান


তুমুল ঝড়ের রাতে
প্রেমের অন্তিম সমাধি হতে
বসিয়েছো হৃদয় আসনে

ব্যর্থপ্রেমিকার মূর্তী খুঁদে
বিষাদের মেঘ ফুঁড়ে
সাজিয়ে দিয়েছো বাসর মননে

নাপাওয়ার জলন্ত অনুভূতি হতে
ঠিকানাহীন বালির স্তুপে
নিখুঁত প্রেম দিয়েছো সিঁদুর দানে


অনন্যা সাহিত্য পত্রিকা





এক গুচ্ছ কবিতা।

                 সিক্তা দাস


১)

প্রশংশা চেয়ো না কোনোদিন-

কলমিলতার মতো জাত যে অভিলাষ

তার প্রান্ত ছুঁয়ে নির্জন হও

আবার কোনো জন্মভোরে গ্রন্থি বেঁধে নিও

স্তরে স্তরে সূচিত করো এ রাজ্যপাট।


২)

এখানেও পরবাস

এখানেও অস্থায়ী নির্মাণ

চর্বিত ধাপে ধাপে, হলুদ বসতে,

যদি চাও, খুঁজে নিও

তৃপ্ত অভিযান।







অনন্যা সাহিত্য পত্রিকা

                                                          অনন্যা সাহিত্য পত্রিকা

No comments:

Post a Comment