Pages

Sunday, 25 November 2018

অনন্যা সাহিত্য পত্রিকা , কবিতা, মনীষ জানা , বি শ্ব জি ৎ বা উ না



                                  অনন্যা সাহিত্য পত্রিকা



আজ অনন্যা সাহিত্য পত্রিকার পাতায় থাকছে দুজন কবির দু টি  কবিতা। প্রথম জন  তরুণ কবি  ম নী ষ  জা না ।   আর দ্বিতীয়জন  কবি    বি শ্ব জি ৎ   বা উ না  । অনন্যার পাতায় এদের কবিতা প্রকাশিত হয়েছিল যথাক্রমে ৮৫ ও ৮৩ পাতায়। লেখার সঙ্গে ছবিও দেওয়া হল।




রাতপরী 

                  মনীষ  জানা




বার্নিং বন্দর গুছিয়ে রাখছো তুমি ,
             ঢেউ দিয়ে ভাঙছো রাতের পাহারা ;
দেখছে না কেউ তোমার অগোছালো পালক
নিষ্পলক দৃষ্টি দিয়ে হিপ্টনাইসড করছো এক দল জোনাকির সামনে ,
আলুথালু প্রেমের প্রবচন উড়ছে লজ্জায় ....
হাত ধরো এসে
উষ্ণতা চাই হৃদয় .....
রাতের আকাশে উড়ছি চিল শকুন হয়ে;
তোমার শরীরে নোঙ্গর ফেলছি ....
সভ্যতা গড়ার আশায়
রাতপরী ,
তুমি থামাও তোমার গন্ধ বিলোণোর ডানা ;
আসক্ত হয়ে পড়ছি আমি
নিষ্কলুষ অন্ধকারে খুঁজছি যৌনতা ,
রেপিস্ট হয়ে ওঠার আগে খুলে ফেলো তোমার খোলস ....
একটু একটু করে খেতে শুরু করি তোমার অগোছালো পালক আর টগবগে যৌবন !




         অনন্যা সাহিত্য পত্রিকা




পালকে প্রত্যাবর্তন

                             বি শ্ব জি ৎ   বা উ না 


এমনকি ভোরও খসে পড়ল রাতের ডগা থেকে
আমারো মনে নেই , শালগাছে রাখা সেইসব পাখি
কে আর সেই কপাটিকা খুলে সন্ধ্যের মুহুর্ত লেখে
এই আঙুলও জানে , আমি কত উল্টে রেখেছি ফাঁকি
আজ চেনা-চেনা গাছে রোদেরা দাঁড়িয়ে আড় ভাঙে সুখে
যার থাবার নীচে গুঁড়ো গুঁড়ো চাঁদেরা হয়ে আছে ধূলো
কে তবে পলাশফুলের ভগ্নাংশ গোপনে রেখে গেল বুকে
নেতানো এ সূর্যাস্তে কে কাকে কার অন্ধকার হয়ে ছুঁলো-
মনে নেই কিছু , কার মনে থাকে জল থেকে স্রোতের আড়ি
এসো আজ , শূণ্যতা খুলে গোছাই পালকের ঘরবাড়ি ।



                  অনন্যা সাহিত্য পত্রিকা




                                                           অনন্যা সাহিত্য পত্রিকা


No comments:

Post a Comment