অনন্যা সাহিত্য পত্রিকা
আজ অনন্যা সাহিত্য পত্রিকার পাতায় থাকছে -
কবি উৎপল মুখোপাধ্যায়' এর কবিতা।।
অনন্যয় কবিতাটি প্রকাশিত হয়েছিল ১৩ নং পাতায়।
লেখার সঙ্গে ছবিও দেওয়া হল।
নিতান্ত গৌন তথ্য
উৎপল মুখোপাধ্যায়
নির্বিরোধী প্রক্রিয়ায় অর্ন্তযাপন আজ বাস্তবতা
আমার সময়বৃত্ত নির্বিরোধী নয়। বিশ্লেষন করি সমস্ত প্রেক্ষিত
উপভোগ্য জীবন বলে কিছু নেই, আছে সূত্রের ইঙ্গিত
যতক্ষন যাপন মৌলিকতার নামাবলী গায়ে দ্রবীভূত।
আমার সময়বৃত্ত নির্বিরোধী নয়। বিশ্লেষন করি সমস্ত প্রেক্ষিত
উপভোগ্য জীবন বলে কিছু নেই, আছে সূত্রের ইঙ্গিত
যতক্ষন যাপন মৌলিকতার নামাবলী গায়ে দ্রবীভূত।
ভারকেন্দ্রে আত্মনির্মিত বৃত্ত,স্বভাবে একই যান্ত্রিকতা
নির্নায়ক আমিই নিজেই প্রানবান লৌকিক ধারায়
বিশেষতঃ স্বেচ্ছাবন্দী চৌকাটে দেওয়ালে বারান্দায়
আহম্মক দক্ষতায় ইন্দ্রিয়গম্যতা নিয়ে সারাদিন,সারারাত
অতিরিক্ত কোনো আকর্ষণ স্থাপিত হয়নি স্বভাবে ও বোধে--
নির্নায়ক আমিই নিজেই প্রানবান লৌকিক ধারায়
বিশেষতঃ স্বেচ্ছাবন্দী চৌকাটে দেওয়ালে বারান্দায়
আহম্মক দক্ষতায় ইন্দ্রিয়গম্যতা নিয়ে সারাদিন,সারারাত
অতিরিক্ত কোনো আকর্ষণ স্থাপিত হয়নি স্বভাবে ও বোধে--
নিতান্ত গৌন তথ্য সব। সৃজনের অস্তিত্বটুকু সার
কোনো গুরুবাদী পরম্পরা নেই, নেই মনে নিহিত আক্ষেপ।![]() |
উৎপল মুখোপাধ্যায় |

No comments:
Post a Comment