Pages

Sunday, 25 November 2018

অনন্যা সাহিত্য পত্রিকা , সুপ্রতীম সিংহ রায় , কেয়া রা্‌য়, 2016, poem

                         অনন্যা সাহিত্য পত্রিকা

আজ অনন্যা সাহিত্য পত্রিকার পাতায় থাকছে দুজন কবির দু টি কবিতা। প্রথম জন  কবি     সুপ্রতীম সিংহ রায় ।  আরেকজন প্রিয় কবি কেয়া রায় । অনন্যার পাতায় এদের কবিতা প্রকাশিত হয়েছিল যথাক্রমে ৭৮ ও  ৭২  পাতায়। লেখার সঙ্গে ছবিও দেওয়া হল।


অপেক্ষা- 

         সুপ্রতীম সিংহ রায়

 


সকাল থেকেই জানলাখানা খোলা
দু-একখানা শালিক ঝিমোয় তারে,
সময় হারায়, তোমারই প্রতীক্ষা
হালকা কিছু খুচরো কথার ভিড়ে।
ব্যস্ত মানুষ, হেঁটে চলে আনমনে
দেখি শুধু চোখের কোণে আড়াল,
"আসবে কবে তুমি?".মন স্বপ্ন বোনে
শীতের দিনেও হঠাৎ বর্ষাকাল।
মনের ভিতর ক্ষত,ভীষণ দুঃসময়
খোলা জানলায় ওড়ে চুলের নিশান,
বাড়তি চিঠি উত্তরের অপেক্ষায়
দূর দিকে চোখ, কান্নাজলে স্নান।
এক একটা দিন এমনভাবেই কাটে
কিশোরী কুঁড়ি নষ্টের চাহিদায়,
মনখারাপ সঙ্গী, দিনে কিংবা রাতে
খোলা ডায়েরির শূন্য কবিতায়।
আজকে না হয় মনখারাপই থাক
দুপুরে রোদে বাড়ুক কান্নাজল...
চেনা গলি-ঘুঁজি অন্য কোথাও যাক
দিন কেটে যায়, একলা মফস্বল।



অনন্যা সাহিত্য পত্রিকা

 

 

ভাত পরব 

 

         কেয়া রায়



বড় ডেকচিতে গবগবিয়ে  ভাত ফোটে ,
কত্ত দিন ওরা ভাত খায়নি যে !
ডাকতে হয়নি,ভাতের বাসে একে একে জোটে ,
মংলা ,রাজো ,ফুলমোতী ঝাঁকে ঝাঁকে l
সদর থেকে কাল মোটা চাল এসেছে ট্রাকে,
অনেকদিন পর,তা প্রায় হপ্তা তিনেক  বাদেl
আকাশে গোল চাঁদটাও যেন সানকি পাতে ,
লবন ভাত হলেই হবে,মাছ মাংস কে চেয়েছে কবে !
আর একটু বাদেই নামবে ভাতের হাঁড়ি ,
গরম মাড়িভাত পড়বে পাতে পাতে l
তখনই ভাত পরব হয়ে যাবে  শুরু ,
চাঁদটাও তখন লাচবে সাথে সাথে l




অনন্যা সাহিত্য পত্রিকা


                                     অনন্যা সাহিত্য পত্রিকা

No comments:

Post a Comment