অনন্যা সাহিত্য পত্রিকা , ২০১৬, কবিতা
অনন্যা সাহিত্য পত্রিকা
অনন্যা সাহিত্য পত্রিকা র এই পেজে থাকলো কবি সুজিত মান্না'র কবিতা আর কবি তুষার মুখোপাধ্যায়' এর কবিতা । কবিতা গুলি প্রকাশিত হয়েছিল পত্রিকার প্রথম সংখ্যায় । সালটা ছিল ২০১৬ ।
অনামী
সুজিত মান্না
ধীরে ধীরে কাটিয়ে যাচ্ছি প্রতিটা ধাপ
একটার পর একটা সিড়ি উঠে ভাবি
শরীরকে জাপটে ধরছে আমার একাকিত্ব
আর শরীরের ঘামে প্রতিফলিত হচ্ছে
আমার এক একটি নিদ্রাহীন রাত্রি৷
ভাবনাগুলোয় মরচে ধরছে রোজএকটার পর একটা সিড়ি উঠে ভাবি
শরীরকে জাপটে ধরছে আমার একাকিত্ব
আর শরীরের ঘামে প্রতিফলিত হচ্ছে
আমার এক একটি নিদ্রাহীন রাত্রি৷
কলমের স্পর্শে বিদ্যুৎপিষ্টও
ঝরাতে পারেনা জমে যাওয়া মরচের স্তরকে৷
ঘরির কাঁটা শুধুই দৃষ্টি কেড়ে নেয়৷
জীবনের ছোট্ট ছোট্ট প্রতিটা ধাপ
নিভে যাওয়া প্রদীপ হাতে দাড়িয়ে থাকে
আমার হাতের দেশলাইয়ের অপেক্ষায়৷
![]() |
| অনন্যা সাহিত্য পত্রিকা |
হামার ভাদু
তুষার মুখোপাধ্যায়
ধামসার ধিতাং ধিতাং বোলে,হামি,ভাদু লাইচব কোমর ধইরে।
হেঁড়া খাইয়ে কইরলে পিরিত
হামার ভাদু দনদনায়ে উঠে।
হেঁড়া খাইয়ে কইরলে পিরিত
হামার ভাদু দনদনায়ে উঠে।
ফিটন ফাটন সাজে,মেলা ঘুইরতে যাব সাঁঝে
আকন্দ ফুলের মালা দিব
ভাদুর খোঁপায় গুঁজে।
আকন্দ ফুলের মালা দিব
ভাদুর খোঁপায় গুঁজে।
মেলায় গিলে দ্যাকবি ভাদু,হাজার লকম ডং।
হড়পা পিরিতে মাইতচে সব্বাই
বাজার সরগরম।
হড়পা পিরিতে মাইতচে সব্বাই
বাজার সরগরম।
নাকে দুব লাকচাবি তুর
কানে দুব দুল
লিপিসটিক ট কিলে দুব
ল্যাপড়াস খুবব।
কানে দুব দুল
লিপিসটিক ট কিলে দুব
ল্যাপড়াস খুবব।
মেলায় গিয়ে ফুচকা খায়ে,চরবো লাগরদলায়।
ভাদু তুই ডরাই গেলে
জরাই ধরুস হামায়।
ভাদু তুই ডরাই গেলে
জরাই ধরুস হামায়।


No comments