অনন্যা সাহিত্য পত্রিকা , ২০১৬, সৌমাল্য গরাই, তাপস কুমার পাত্র,
এই ভাবে নিয়মিত আমরা দিতে থাকব একগুচ্ছ লেখা। কোন দিন থাকবে কবিতা কোন দিন থাকবে গল্প , কোন দিন অন্য কিছু ।আজ অনন্যা সাহিত্য পত্রিকার পাতায় থাকছে দুজন কবির কবিতা। প্রথম জন তরুণ কবি সৌমাল্য গরাই । আরেকজন প্রিয় কবি তাপস কুমার পাত্র । অনন্যার পাতায় এদের কবিতা প্রকাশিত হয়েছিল যথাক্রমে ৭৯ ও ৩১ পাতায়। লেখার সঙ্গে পত্রিকার পাতার ছবিও দেওয়া হল।
মুক্তিহীন
সৌমাল্য গরাই
ফুরিয়ে আসে দিন, চুপি চুপি, কোলাহল, মৃত্যুহীন প্রেম।
অস্পষ্ট আবছায়া সন্ধ্যার- শিশিরেরে হিম স্পর্শ ; লেগে থাকে ঘাস, পৃথীবি আর মৃত ভ্রূণের উপর।
ক্ষয়িষ্ণু নদীর বুকে শুন্যতার ঢেউ,
কিশোরীর বিলীয়মান হাসি.....
এক একটা দিন অন্ধ কার নেমে আসে,
আলো নয়।
ওর আড়ালে ঘন কুয়াশা
আর ঝরা পাতাদের গান।
অস্পষ্ট আবছায়া সন্ধ্যার- শিশিরেরে হিম স্পর্শ ; লেগে থাকে ঘাস, পৃথীবি আর মৃত ভ্রূণের উপর।
ক্ষয়িষ্ণু নদীর বুকে শুন্যতার ঢেউ,
কিশোরীর বিলীয়মান হাসি.....
এক একটা দিন অন্ধ কার নেমে আসে,
আলো নয়।
ওর আড়ালে ঘন কুয়াশা
আর ঝরা পাতাদের গান।
প্রতিটি স্বপ্ন ঘুমাতে থাকে
কয়েকটা অবয়ব শুধু পাশ ফিরে শোয়
ওই শোনো নিঃস্তব্ধতার স্তব
গোধূলির বুক চিরে
তবুকয়েকটা বলাকার উড়োউড়ী
মুক্তির লোভে ডানা ঝাপ্টায়।
সব স্পন্দন, অবিরত ক্রন্দসী মুখ লুকায়
এক একটা বৃহত শূন্যতার ভিতর
স্বপ্নলীনার দুচোখের ম্রিয়মাণ ফোঁটার মত
শুকিয়ে আসে ফল্গু।
মুক্তি নেই, মুক্তি নেই, কোথাও মুক্তি নেই
সবই মায়াবী শুন্যতা;
কয়েকটা অবয়ব শুধু পাশ ফিরে শোয়
ওই শোনো নিঃস্তব্ধতার স্তব
গোধূলির বুক চিরে
তবুকয়েকটা বলাকার উড়োউড়ী
মুক্তির লোভে ডানা ঝাপ্টায়।
সব স্পন্দন, অবিরত ক্রন্দসী মুখ লুকায়
এক একটা বৃহত শূন্যতার ভিতর
স্বপ্নলীনার দুচোখের ম্রিয়মাণ ফোঁটার মত
শুকিয়ে আসে ফল্গু।
মুক্তি নেই, মুক্তি নেই, কোথাও মুক্তি নেই
সবই মায়াবী শুন্যতা;
শূন্যতার গহ্বরে শ্মশান।
প্রতিনিয়ত একাকিত্ব, মুক্তির যূপকাষ্ঠে
আমাদের ভস্ম।
শুধু শুধু অবয়ব টেনে বেড়ানো-
গুল্ম, ঘাস, লতার মত
পরজীবী জীবনের দ্বন্দ্ব।
প্রতিনিয়ত একাকিত্ব, মুক্তির যূপকাষ্ঠে
আমাদের ভস্ম।
শুধু শুধু অবয়ব টেনে বেড়ানো-
গুল্ম, ঘাস, লতার মত
পরজীবী জীবনের দ্বন্দ্ব।
এক একটা শুন্য ঢেউ ক্রমশ-
ছাপিয়ে যায় আরেকটা, শুন্য ঢেউ,-কোলাহল।
প্রতিদিন ঘুমঘোরে ঢলে পড়ি
মৃত্যুর সাথে মানিয়ে নিতে;
শেষ ঘুম........।
ছাপিয়ে যায় আরেকটা, শুন্য ঢেউ,-কোলাহল।
প্রতিদিন ঘুমঘোরে ঢলে পড়ি
মৃত্যুর সাথে মানিয়ে নিতে;
শেষ ঘুম........।
চেয়ে দেখো প্রসারিত আকাশ, আলো, হাওয়া
সব ঠগ;
সব অন্ধকারময় গর্ভ ছুঁয়ে ফিরে যায়
প্রতিফলক মাধ্যমে।
সব ঠগ;
সব অন্ধকারময় গর্ভ ছুঁয়ে ফিরে যায়
প্রতিফলক মাধ্যমে।



No comments