Pages

Saturday, 24 November 2018

অনন্যা সাহিত্য পত্রিকা , অনিন্দ্য রায় , শান্তনু দাশ

অনন্যা সাহিত্য পত্রিকা

আজ অনন্যা সাহিত্য পত্রিকার পাতায় থাকছে দুজন কবির দু টি কবিতা । প্রথম জন  কবি  অনিন্দ্য রায়  । দ্বিতীয়জন কবি  শান্তনু দাশ  । অনন্যার পাতায় এদের কবিতা প্রকাশিত হয়েছিল যথাক্রমে    ১১  ও  ৩১  পাতায়।   লেখার সঙ্গে পত্রিকার পাতার   ছবিও দেওয়া হল।



দৃশ্য

অনিন্দ্য রায়


করাতকলের হাওয়া কেটে
ফেলেছে সমস্ত স্মৃতি কে

মনে পড়বার মতো কোনো
গাছ নেই

তোমার নিসর্গে তুমি একাই
দাঁড়িয়ে রয়েছ

মৃত গাছেদের স্মরণে বানানো এক
মনুমেন্ট ,  একা

অনন্যা সাহিত্য পত্রিকা





শব্দ

     শান্তনু দাশ

পেরিয়ে আসি উপত্যকা, প্রতিদিন ৷
রাত্রিচর জানে-
ঠিকানাহীন উড়ে গেছি ওপ্রান্তে !
পালকে লেখা নাম, ঢেউ-স্পর্শ, শপথ
মেঘ জমছে ৷ ঝড় উঠুক তবে আজ?
রেল স্টেশন,তারপর মাঠ, বুড়ো বটগাছ
রাত্রিচর জানে,
জানলা খোলা থাকার কারণ!
প্রতিশ্রুতি ছিলো ফেরার,
ফেরেনি পদশব্দ, সমর্পন!
রাত্রিচর জানে কে অতিক্রম করেছিলো সীমারেখা ৷




অনন্যা সাহিত্য পত্রিকা



No comments:

Post a Comment