Header Ads

Header ADS

অনন্যা সাহিত্য পত্রিকা , নির্মলেন্দু কুণ্ডু , গল্প

                                             অনন্যা সাহিত্য পত্রিকা



আজ বন্ধুদের জন্য একটি অণুগল্প দেওয়া হল।  গল্পের লেখক   নির্মলেন্দু কুণ্ডু।    গল্প  , কবিতা  লেখার সাথে সাথে উনি একটি পত্রিকার সম্পাদক।


অ্যাক্সিডেন্ট

                  নির্মলেন্দু কুণ্ডু








"এবার একটা মটর সাইকেল কেনো তো!আর পারা যাচ্ছে না!"

প্রণতির এই ঘ্যানঘ্যান শুনতে শুনতে অসহ্য লাগে সুব্রতর৷প্রাইভেট ফার্মে ছোট্ট চাকরি,কতই বা মাইনে,তার মধ্যে শহরের মধ্যে একটা ছোট্ট দু' কামরার ফ্ল্যাট জোগাড় করেছে৷বিয়ে করেছে বছর দুয়েক হল৷প্রেম করে বিয়ে হলেও দিন-দিন কেমন যেন অচেনা হয়ে পড়ছে প্রণতি৷মাঝে মাঝেই দামি রেস্তোরাঁয় খাওয়া,টুকটাক গয়না-শাড়ির ফরমাস লেগেই আছে৷মাস-মাইনের পুরোটাই বেরিয়ে যায় ২০ দিন পেরোতে না পেরোতেই৷দুয়েকবার বলার চেষ্টাও করেছিল সুব্রত,কিন্তু ধোপে টেকেনি৷অবশেষে একটা পি.এল.আই ম্যাচিওর হওয়ায় বেশ কিছু টাকা হাতে এসেছে সুব্রতর৷তাই সিদ্ধান্ত নিয়েছে এবার ও কিনবেই মটর সাইকেলটা৷

সেইমতো শোরুমে গিয়ে দেখে এসেছে মডেল৷দাম সাধ্যের মধ্যেই আছে৷অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছে ও৷আজ প্রণতির জন্মদিন৷তাই ভেবেছে সারপ্রাইজ দেবে৷বাইকটা নিয়ে সব রেডি করে বাইকে চেপেই বেরিয়ে পড়লো সুব্রত৷সামনে জ্যাম আছে৷উল্টোদিক থেকে গাড়ি ছাড়ছে আস্তে আস্তে৷হঠাৎ উল্টোদিকের একটা দৃশ্য দেখে চোখ আটকে গেল সুব্রতর৷ওদের পাড়ার অমিত একটা নতুন R15 কিনেছে দু' দিন আগে৷তাতে চড়েই বেরিয়েছে আজ,আর ওর পেছনে ওকে জড়িয়ে ধরে বসে আছে এক সুসজ্জিতা তরুণী—প্রণতি!!!

আপন মনেই স্টার্টারে চাপ দিল সুব্রত৷ট্রাফিক সার্জেন্ট কিছু বলে ওঠার আগেই শোনা গেল দুটো যন্ত্রের সংঘর্ষের ধাতব শব্দ......







অনন্যা সাহিত্য পত্রিকা




No comments

Theme images by Roofoo. Powered by Blogger.